Main Menu

মে‌য়ের খোঁজ না দেয়ায় বৃদ্ধ পিতাকে মারধর, আটক ৪

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগ‌ঞ্জের জগন্নাথপু‌র থেকে নি‌খোঁজ হওয়া তরুণী‌কে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকা‌লে হ‌বিগ‌ঞ্জের নবীগঞ্জ থে‌কে তাকে উদ্ধার ক‌রা হয়। এসময় চার জন‌কে আটক ক‌রে পু‌লিশ।

আটককৃতরা হলেন— লিটন মিয়া (৩০), আকাই মিয়া (২৭), আলম মিয়া (২৮) ও দিলাক মিয়া (২৫)। তবে, এ ঘটনার প্রধান অভিযুক্ত উপজেলার গুতগাঁওর শামীম মিয়াকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

Manual4 Ad Code

জানা যায়, ‌সোমবার রা‌তে সামা‌জিক যোগা‌যো‌গের মাধ্য‌মে এক‌টি ভি‌ডিও ভাইরাল হয়। ভিডিও‌তে দেখা যায়, মারধ‌রের শিকার এক বৃদ্ধ অভি‌যোগ ক‌রেন, জেলার জগন্নাথপুর উপ‌জেলার পাইলগাও ইউ‌নিয়‌নের আলীপুর এলাকার বখা‌টে শামীম তা‌কে মারধর ক‌রে। বৃদ্ধ তার মে‌য়ের খোঁজ না দেয়ায় তা‌কে মারধ‌রের অভি‌যোগ ক‌রেন। এছাড়া তাঁর তরুণী মে‌য়ে ক‌য়েক দিন ধ‌রে নি‌খোঁজ ব‌লে জানান।

এদিকে বিষয়‌টি আম‌লে নি‌য়ে মঙ্গলবার সকা‌লে হ‌বিগ‌ঞ্জের নবীগঞ্জ থে‌কে তরুণী‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ।

Manual5 Ad Code

নির্যাতনের শিকার বৃদ্ধ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে বিয়ের পর ছাড়াছাড়ি হলে এক সন্তান নিয়ে বৃদ্ধের ওই মেয়ে জগন্নাথপুরের বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই শামীম মিয়া ওই তরুণীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন এবং প্রায় এক মাস আগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে কিছুদিন আটক রেখে ধর্ষণ করেন বলেও অভিযোগ রয়েছে।

পরে মেয়েকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের এক বাড়িতে গৃহপরিচারিকার কাজে পাঠিয়ে দেওয়ার পর সোমবার রাতে আবারও মেয়েটির খোঁজে আসে শামীম ও তার সহযোগীরা। পরে মেয়েকে না পেয়ে বৃদ্ধকে নির্যাতন করে তারা।

বৃদ্ধ বাবার অভিযোগ, মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি, বিচারও পাননি।

Manual1 Ad Code

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘ইতোমধ্যে চার জনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তকে আটকে অভিযান চলছে। আর বৃদ্ধের মেয়েকেও নিয়ে এসেছি আমরা। বিস্তারিত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

Manual5 Ad Code

এদিকে স্থানীয়দের অভিযোগ এলাকায় শামীম একজন সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত। চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে তার নামে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code