তিন দেশের নাগরিকদের প্রবেশে সৌদির নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের কারণে ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করে। অন্য দুটি দেশ হলো ব্রাজিল ও আর্জেন্টিনা।
দেশ তিনটির নাগরিকদের মধ্যে যারা ১৪ দিন পূর্বে সৌদি আরব ভ্রমণ করেছেন তারাও নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে।
বিবৃতিতে আরো বলা হয়, উল্লেখিত তিন দেশের নাগরিক ছাড়াও সৌদি আরবে আসার ১৪ দিন পূর্বে যারা ওই তিন দেশের (ভারত, ব্রাজিল, আর্জেন্টিনা) যে কোন একটিতে ভ্রমণ করেছেন তাদেরও সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।
তবে সরকারি আমন্ত্রণ যাদের রয়েছে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় তথ্য অনুসারে, সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার ৭৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সূত্র : গালফ নিউজ।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed