বড়লেখায় ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার সাদেকুর রহমানের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। আগামী ২০ অক্টোবর দুইটি সাধারণ আসনের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়লেখা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শূন্য ইউপি সদস্য পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আব্দুস ছালাম, আব্দুস সহীদ ও সজল দে।
অপরদিকে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শূন্য ইউপি সদস্য পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-বেলাল আহমদ, জাফর ইকবাল, ময়নুল ইসলাম মনু ও শ্যামল রঞ্জন পাল।
Related News
কমলগঞ্জে বীরাঙ্গনা স্বীকৃতির আগেই বিনা চিকিৎসায় মারা গেলেন জয়গুন নাহার খানম
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বীরাঙ্গনা স্বীকৃতির আগেই বিনা চিকিৎসায় মারা গেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নেরRead More
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালRead More



Comments are Closed