দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ১৬৬৬
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ১ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৭৭টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৪ হাজার ১৫০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৮ লাখ ৬২ হাজার ৬৩৭টি।
নতুন যে ৩৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ এবং নারী ১৩ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৯১৪ জন এবং নারী ১ হাজার ১৩০ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৪.৬৪ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
বঙ্গোপসাগরে এবার শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা, মহাবিপদে যে অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত সার্কুলেশনটি অবশেষে লঘুচাপে পরিণত হয়েছে এবং দ্রুত শক্তি সঞ্চয়Read More
ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মাম শহরের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকেRead More



Comments are Closed