সাবেক মেয়র কামরানের ছোট ভাইয়ের ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই বখতিয়ার আহমদ কানিছ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি গত ৬ সেপ্টেম্বর ফুসফুস ও কিডনীজনিত সমস্যায় গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনদিন কেবিনে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আওয়ামী লীগ নেতা ডা. আরমান আহমদ শিপলু।
তিনি জানান, মাত্র তিনমাসের মাথায় বাবার পরে আমাদের পরিবারের আরেক অভিভাবক চাচাকে হারালাম। বেশকিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা চাচা শনিবার দুপুরে ইন্তেকাল করেন।
মরহুম চাচা ও তার পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন ডা. আরমান আহমদ শিপলু।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed