Main Menu

শাবির ল্যাবে ৭ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি পিসিআর ল্যাবে শনিবার (১৯ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ শনিবার ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৭ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সিলেটের ৫ জন, সুনামগঞ্জের ১ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed