জৈন্তাপুরে ভারতীয় ৫৪ গরু-মহিষ আটক, নিলামে বিক্রি
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ পথে আসা ভারতীয় ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করেছে বিজিবি। আটককৃত গরু-মহিষ গুলো নিলামে প্রায় ১০ লক্ষ টাকায় বিক্রি করা হয়।
শনিবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার টিপরাখলা, গৌরিশংকর ও গোয়াবাড়ী এলাকায় ১৯ বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের ক্যাম্প কামান্ডার সুবেদার রফিকুল ইসলাম\’র নেতৃত্বে পৃথক অভিযান করে অবৈধ পথে আসা ভারতীয় ছোট-বড় ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করে জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে আসে।
পরে তামাবিল কাষ্টমস কর্মকর্তার উপস্থিতিতে জৈন্তাপুর ক্যাম্পে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪৭টি গরু ও ৯টি মহিষ গড়ে প্রতিটি ১৮ হাজার টাকা হারে মোট ৯ লাখ ৭২ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ ব্যাপারে ১৯ বিজিবি\’র অধিনায়ক লেঃ কর্ণেল মো. রফিকুল ইসলাম পিএসসি গরু-মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে আমার কাছে সংবাদ আসে বেশকয়েকজন চোরাকারবারি অবৈধ পথে ভারত থেকে গরু মহিষ বাংলাদেশে নিয়ে আসছে। পরে জৈন্তাপুর বিজিবি ক্যাম্প কামান্ডারকে অবহিত করি এবং বিজিবি সদস্যরা পৃথক অভিযান করে ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করতে সক্ষম হয়। তিনি বলেন বিজিবি জোয়ানরা সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed