Main Menu

ওসমানীর ল্যাবে ২০ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ১৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকী দুই জন সুনামগঞ্জ ও মৌলভীবাজারের।

একইদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সিলেটের ৯ জন, সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ৭ জন ও হবিগঞ্জ জেলার ৮ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed