Main Menu

জৈন্তাপুরে মাইক্রোবাস চাপায় নারীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার দামড়ী এলাকায় মাইক্রোবাসের চাপায় ৫ সন্তানের জননী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোছা. জহিরা বেগম (৪৫) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের পশ্চিম গর্দ্দনা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। তিনি ৫ সন্তানের জননী।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের দামড়ী এলাকায় একটি মাইক্রোবাস জহিরা বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। পরে রাত ৮টায় পুলিশের চেস্টায় অবরোধ তুলে নেয় তারা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত ওমর ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় রাস্তার অবরোধ তুলে দেই। মহিলার লাশটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed