পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় ২ কারারক্ষী নিহত
মো.সফিকুল আলম দোলন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বালি বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে পঞ্চগড় কেন্দ্রীয় কারাগারের উৎপল চন্দ্র রায় (২৫) ও মেহেদী হাসান মুন (২৬) নামে দুই কারারক্ষী নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের রজলী খালপাড়া এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত মেহেদী হাসান মুন দিনাজপুরের পাবতীপুর এলাকার মোমিনুল ইসলামের ছেলে ও উৎপল চন্দ্র রায় দিনাজপুর চিরিরবন্দর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটোয়ারী থেকে দুজন মোটরসাইকেল যোগে পঞ্চগড় ফেরার সময় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি দ্রতগামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় । খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সহযোগীতায় তাদের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহম্মদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed