বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছুঁই ছুঁই
আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৫৭৯ জনে।
জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ লাখ ৩৯ হাজার ১৭৫ জনের।
মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৬ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৯৬ হাজার ৭৫২ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৫০ লাখ ২০ হাজার ৩৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৬৬ জনের।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ১৯ হাজার ৮৩ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার ১০৬ জনের।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed