দেশে করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৫৯৩
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮৫৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ১ হাজার ৫৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জনে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে আড়াই লাখ ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মোট আক্রান্তদের তুলনায় এখন পর্যন্ত সুস্থতার হার ৭২.৭৪ শতাংশ।
করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৬৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৭৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ৮৩ হাজার ৭৭৯টি।
নতুন যে ৩৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী আটজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৭৮৮ জন এবং নারী ১ হাজার ৭১ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪১ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৪৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৪১২ জনে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed