সিলেটের দুই ল্যাবে ৮৮ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে বুধবার (১৬ সেপ্টেম্বর) নতুন করে আরও ৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তরা সবাই সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানীর ল্যাবে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২৬ জন সিলেট জেলার, আর বাকি দুজনের একজন হবিগঞ্জের এবং অন্যজন মৌলভীবাজারের বাসিন্দা।
আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল বলেন, বুধবার শাবিতে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ৯ জন, মৌলভীবাজারের ১৭ জন, সুনামগঞ্জের ২৬ জন ও হবিগঞ্জ জেলার ৮ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৭৫ জন। এরমধ্যে সিলেটে ৬ হাজার ৫৩৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৯৮ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৬৫৮ জন রয়েছেন।
আর বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ২০৮ জন। এরমধ্যে সিলেটে ১৫১ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারের ২১ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ৫১৩ জন। এরমধ্যে সিলেটে ৪৯২৩ জন, সুনামগঞ্জে ১৯৪৪ জন, হবিগঞ্জে ১২৩২ জন এবং মৌলভীবাজারের ১৪১৪ জন রয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed