৪ অক্টোবর থেকে সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৪ অক্টোবর থেকে সিলেট থেকে লন্ডনে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্বাভাবিক হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বেবিচক ও ইউকের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিএফিটি) ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে।
বেবিচক চেয়ারম্যান আরো বলেন, সভায় আগামী ৪ অক্টোবর থেকে সিলেট থেকে লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইউকে ডিএফটি বলেছে, তারা উদ্যোগ নেবে। ফের ডিএফটি টিম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করবে বলেও জানান তিনি।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed