Main Menu

ওসমানীনগরে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে কিশোরিকে ধষর্ণের অভিযোগে শাহান মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার সাদিপুর ইউনিয়নের সুরিকোণা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার একবাড়িতে শাহান মিয়া রাজমিস্ত্রীর কাজ করত। এ সময় ওই বাড়ির প্রতিবেশি এক কিশোরীর সাথে পারস্পরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরবর্তীতে শাহান মিয়া নিজ এলাকায় চলে আসলেও মোবাইল ফোনে ওই মেয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখে। গত ১৩ সেপ্টেম্বর ওই কিশোরী বাড়ি থেকে পালিয়ে ওসমানীনগরের সাদিপুর ধরখাস্ত গ্রামে শাহান মিয়ার নানার বাড়িতে আশ্রয় নেয়। ওইদিন রাত ১০ টার দিকে শাহান মিয়া এই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে পলাতক ওই কিশোরীর খুঁজে তার পরিবারের লোকজন ওসমানীনগর এসে তার সন্ধান পান। এরপর নির্যাতিতা কিশোরী তার মায়ের কাছে সব খুলে বললে তারা ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে থানা পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগটি মামলা আকারে গ্রহণ করে। মামলার প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর টোলপ্লাজা নামক স্থান থেকে আসামী শাহান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, আসামী শাহান মিয়াকে গ্রেপ্তার করে বুধবার সকালে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিতা মেয়েটি বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারারে) চিকিৎসাধীন রয়েছে।

Share





Related News

Comments are Closed