Main Menu

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানির লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অর্পিতা কৈরী তৃষা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার তেলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

তৃষা ওই এলাকার মৃত গোপাল কৈরীর মেয়ে ও জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী।

মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা শংকর পাল চৌধুরী জানান, সোমবার রাত ১০টার দিকে তৃষা কৈরী নিজ বাসায় পানির লাইন দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি এক সড়ক দুর্ঘটনায় তৃষার বাবা গোপাল কৈরী মারা যান।

Share





Related News

Comments are Closed