Main Menu

সিলেটে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ও সিলেট জেলা ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরীর মেডিকেল রোড, আম্বরখানা এবং কালীঘাটে পরিচালিত এ অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও সিলেট জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল মাসুদের নেতৃত্বে যৌথভাবে পরিচালিত এ অভিযানের সময় মেয়াদহীন ওষুধ এবং অনুমোদনহীন স্যালাইন বিক্রি করায় মিনতি মেডিকেল ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেয়াদহীন দই রাখায় ও মূল্যতালিকা প্রদর্শন না করায় জেস্ট ডিসকাউন্ট শপকে ১০ হাজার টাকা এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় কামনা স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এছাড়া অভিযান পরিচালনাকালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়। অভিযানে সহায়তা করেন এপিবিএন’র একটি দল।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

Share





Related News

Comments are Closed