ছাতকে ইউপি সদস্যের বিরুদ্ধে নারীর মামলা
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নুসরাত জাহান (২৪) নামে এক নারী। তিনি উপজেলার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাবুল মিয়ার কন্যা।
জানা যায়, একই ইউনিয়নের ইউপি সদস্য মকসুদুল হাসান আতরের (৫৩) সাথে ওই নারীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। তাকে বিয়ে না করায় ১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এই মামলা দায়ের করেন ওই নারী।
এর আগে এক সপ্তাহ ধরে ইউপি সদস্য মকসুদুল হাসানের বাউশা গ্রামের বাড়ীতে বিয়ের দাবীতে অনশন করেছিলেন নুসরাত জাহান।
মামলার এজাহারে বলা হয়, নুসরাত জাহানের সাথে ইউপি সদস্য মকসুদুল হাসানের ২০১৩ সাল থেকে ছাতক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পড়ুয়া অবস্থায় পরিচয় হয়। এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে দু’জনের মধ্যে শারিরিক সম্পর্ক তৈরীর এক পর্যায়ে সম্প্রতি নুসরাত তাকে বিয়ে করার জন্য চাঁপ দিতে থাকে। ইউপি সদস্য মকসুদুল তাকে বিয়ে না করে নানা ভাবে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। গত ৫ সেপ্টেম্বর নুসরাত তার প্রেমিকা ইউপি সদস্যের বাড়ীতে অবস্থান নিয়ে বিয়ের দাবী জানালে ইউপি সদস্য মকসুদুল বিয়ে করতে অস্বীকার করায় নুসরাত তার বাড়ীতে অনশন শুরু করে। ওই যুবতি অনশন শুরুর পর থেকে ইউপি সদস্য মকসুদুল হাসান পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে পুরো উপজেলা জুড়ে তোলপাড় শুরু হলে থানা পুলিশ গত শনিবার বিকেলে গ্রামের অভিযুক্ত ইউপি সদস্যের বাড়ী থেকে নুসরাতকে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় নুসরাত নিজেই বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে রোববার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার বিষয়ে থানার নবাগত ওসি আহমেদ মঞ্জুর মুর্শেদ বলেন, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed