Main Menu

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: জেলার দেবীগঞ্জ উপজেলায় বারকু হেমরন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর কয়েক ঘণ্টা পর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

মৃত ওই বৃদ্ধ দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকার বাসিন্দা।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান জানান, বারকু হেমরন নামের ওই বৃদ্ধ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ৮ সেপ্টেম্বর তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে রবিবার রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে এর আগে দুপুর ২টায় মারা যান তিনি।

এদিকে রবিবার নতুন করে পঞ্চগড় জেলায় আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৪ জন। আর এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন, সুস্থ হয়েছেন ৫০২ জন।

Share





Related News

Comments are Closed