পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ফায়সাল আহাম্মেদ (২) নামে এক শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের শাহা পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ফায়সাল ওই এলাকার মোঃ রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি করলে তার মৃতদেহ পুকুরের পানির মধ্যে ভাসতে দেখে নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তীতে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পঞ্চগড় সদর থানার ইনচার্জ (ওসি) মোঃ আবু আক্কাস্ বিষয়টি নিশ্চিত করেছেন
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed