বাহুবলের ইউএনও স্নিগ্ধা করোনায় আক্রান্ত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা প্রদানের পর থেকেই তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভুমি) খৃষ্টফার হিমেন রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনা ও বন্যা মোকাবিলায় প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনে করতে হয়েছে। এ সময় তাকে খাদ্যসামগ্রী বিতরণসহ সরকারি নানা কাজ করতে হয়েছে। বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য সচেতন থাকা এবং করোনার ভয় না করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ ইউএনওর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠান।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed