Main Menu

বিশ্বনাথে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

বিশ্বনাথ প্রতিনিধি : দৈনিক কালের কন্ঠ’র বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী শিপনের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। রবিবার দিবাগত রাতে বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ‘আলিফা স্টেশনারী এন্ড টেলিকমে’ এ ঘটনা ঘটে।

চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙ্গে প্রবেশ করে ৫-৬ হাজার টাকা মূল্যের মোবাইল কার্ড ও নগদ আড়াই হাজার টাকা নিয়ে যায়। তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে রাখে স্টেশনারী মালামাল।

সাংবাদিক মোহাম্মদ আলী শিপন জানান, রবিবার প্রতিদিনের মতো রাতে ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে আসি। পরে আজ সোমবার ফজরের নামাজ শেষে ওই পথে পায়চারী করতে যাওয়া একজন মুসল্লি ফোন করে জানান যে, আমার প্রতিষ্ঠানে সাটার খোলা ও এলোমেলো ভাবে মালামাল পড়ে আছে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, চুরি হওয়ার খবর আমরা জেনেছি। অভিযোগ দিলে ব্যবস্থা নেবে পুলিশ।

Share





Related News

Comments are Closed