পূর্বধলায় দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার
মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় শনিবার সন্ধ্যায় (৫ সেপ্টেম্বর) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোহেল মিয়া (৩০) নামের এক দিনমজুর। সে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। তার বাবার নাম নাজিম উদ্দিন।
মেঘশিমূল এলাকার এলাকাবাসী জানান, সোহেল মিয়া পেশায় একজন দিনমজুর। সে তার স্ত্রীকে নিয়ে বেশ কিছুদিন যাবত পূর্বধলা উপজেলা সদরের মঙ্গলবাড়ীয়া নামক স্থানে জনৈক শুক্রর আলীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সে সবার অজান্তে ওই ভাড়া বাসার ঘরের আড়ায় গলায় গামছা দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
এ সময় পাশের ঘর থেকে তার স্ত্রী এসে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার ও কান্না শুরু করলে স্থানীয়রা এসে ঝুলন্ত লাশ দেখতে পায়। এসময় স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed