ইরানে স্কুলে ফিরেছে ১৫ লাখ শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক: করোনার প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যেই খুলেছে ইরানের স্কুলগুলো। সাত মাস বন্ধের পর প্রায় ১৫ লাখ শিক্ষার্থী শনিবার (৫ সেপ্টেম্বর) স্কুলে ফিরেছে। খবর রয়টার্সের।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘এই বছর আমরা শিক্ষার্থীদের ঘাড়ের ওপর অনেক বেশি দায়িত্বের বোঝা তুলে দিয়েছি।’
রুহানি বলেন, দশিক্ষা ও স্বাস্থ্য উভয়ই সমাজের জন্য সমানভাবে দরকারি। তবে পিতামাতাকে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে জোর করা হবে না।’
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সরকারের এই উদ্যোগের বিরোধিতা করছেন। দেশটির মেডিকেল কাউন্সিলের প্রধান ডা মুহাম্মদ রেজা জাফরগান্ধি এক চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছেন যে, তিনি এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন। কারণ তিনি মনে করেন, এই সিদ্ধান্ত মেডিকেল কর্মকর্তাদের কাজের ওপর চাপ বাড়াবে এতে কোনো সন্দেহ নেই।
করোনাভাইরাসে ইরানে মৃতের সংখ্যা ২২ হাজার ১৫৪ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৮৪ হাজার ৬৬৬ জন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed