নেত্রকোনায় আদালত চত্বরে ছুরিকাঘাতে যুবক আহত
মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলায় নারী সংক্রান্ত ঘটনার জেরে আজহারুল ইসলাম বাবুল নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়েছে। আহত বাবুল নেত্রকোনা জেলা সদরের হিরণপুর নারান্দিয়া গ্রামের বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক।
রোববার দুপুরে কুরপাড়স্থ জেলা জজ আদালত প্রাঙ্গণে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে রবিউল আলম হৃদয় নামে এক যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বাবুলকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নারী সংক্রান্ত জেরে আজহারুল ইসলাম বাবুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় রবিউল ইসলাম হৃদয়কে ঘটনাস্থলে ছুরিসহ সাধারণ জনগন আটক করে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed