ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাডু রাজ্যে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।
বিস্ফোরণে কারখানার মালিকও মারা গেছে জানিয়ে পুলিশ বলেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটে।
কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব জানিয়েছেন, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। নিহতদের মধ্যে আটজন শ্রমিক ছিলেন। তবে তারা দেশীয় বোমা তৈরি করছিলেন কিনা বা নাকি অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশটির গণমাধ্যমগুলি জানায়, দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আতশবাজি উৎপাদনের কর্মযজ্ঞ চলছিল। এ ছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টায় এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো। খবর হিন্দুস্তান টাইমস।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed