Main Menu

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ‘মেইল ভোট’ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকেই দেশটিতে এ নির্বাচনের মেইল ভোট কার্যক্রম শুরু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনা থেকে এই ভোটের কার্যক্রম শুরু হয়।

নর্থ ক্যারোলিনায় মেইল ভোটের জন্য ৬০ লাখের বেশি ব্যালট পাঠানো হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে এক চতুর্থাংশ ভোট পড়েছিল এই মেইলে। তবে এবার করোনার কারণে ধারণা করা হচ্ছে, গতবারের চেয়ে ভোটাররা মেইলে বেশি ভোট দেবেন।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সংঘাত ছড়িয়ে পড়ছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি শঙ্কার বিষয়।

অন্যদিকে নির্বাচনি প্রচারণায় ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন সরকার পরিচালনায় ট্রাম্পের ব্যর্থতা মার্কিন জনগণের কাছে তুলে ধরছেন। খবর ফক্স নিউজ।

Share





Related News

Comments are Closed