ওসমানীনগরে কারের ধাক্কায় কিশোর নিহত
ওসমানীনগর সাংদদাতা: সিলেটের ওসমানীনগরে প্রাইভেট কারের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শুক্রবার বিকাল ৫ টার দিকে উপজেলার বেগমপুর বাজার নামকস্থানে সিলেটগামী প্রাইভেট কার ঢাকা (মেট্রো গ- ১৩-৯৭০৭) বাইসাইকেল আরোহী নাঈম আহমদকে (১৫) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নাঈম আহমদ উপজেলার চাতলপাড় মোকাম পাড়া গ্রামের সোলেমান মিয়ার পুত্র।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি জব্ধ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed