Main Menu

সিলেটে পুলিশী অভিযানে ৪২টি যানবাহন ডাম্পিং

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগীতা করে মোটরসাইকেল চালানোর কারনে সড়ক দূর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে প্রায় সময় ঝরছে মূল্যবান প্রাণ ও পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। জনসাধারণের জীবন নিরাপদ রাখতে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ নিয়মিত চালিয়ে যাচ্ছে অভিযান। শুক্রবারও সিলেটের বিমানবন্দর সড়কসহ নগরীর বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়। এতে বিভিন্ন অপরাধে ৪২টি যানবাহন ডাম্পিং করে ট্রাফিক পুলিশ।

জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোষ্টের মাধ্যমে বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল চালক, নিষিদ্ধ যানবাহন, রেজিষ্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের এতে নেতৃত্বে দেন।

অভিযানের সময় মোটরসাইকেলে চালক ব্যতীত একজনের বেশী আরোহী, চালক ও আরোহী উভয়েই সঠিকভাবে হেলমেট ব্যবহার না করা, গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালানো, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার ব্যবহার করে পরিবেশ দূষণ করা, মোটরসাইকেলের লুকিং গ্লাস খোলা এবং উল্টোপথে গাড়ী চালানোর অপরাধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

এছাড়া রাস্তা পারাপারে সতর্কতা, মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার না হওয়া, ফুটপাত ব্যবহার করা, রাস্তার ডান পাশ দিয়ে চলা, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার করা, সময় বাঁচাতে গিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত কোন কিছু বহন না করার জন্য মাইকিং করে অনুরোধ জানানো হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

 

Share





Related News

Comments are Closed