অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম রাশিয়ার ভ্যাকসিন
আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, তখন ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী হইচই ফেলে দেয় রাশিয়া।
তবে তাড়াহুড়ো ঘোষণা দেওয়ায় ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া ও এর স্বচ্ছতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এবার সাফল্য দেখা দিল সেই ভ্যাকসিনেই। জানা গেছে, স্বেচ্ছাসেবকদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে রুশ ভ্যাকসিন স্পুটনিক-ভি। তীব্র প্রতিযোগিতার মধ্যে গত ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া।
ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটি নিয়ে ৪২ দিন করে দুটি ট্রায়াল চালানো হয়েছে। প্রত্যেকবারই অংশ নিয়েছেন ৩৮ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী। পরীক্ষায় তাদের মধ্যে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। বরং তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
গত সপ্তাহ থেকে স্পুটনিক-ভি নিয়ে পরবর্তী ধাপের পরীক্ষা শুরু হয়েছে। এ বছরের অক্টোবর কিংবা নভেম্বরে প্রাথমিক ফল হাতে পাওয়ার ব্যাপারে আশা করা হচ্ছে। সূত্র: জেরুজালেম পোস্ট, ডয়েচে ভেলে
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed