তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সানি আকা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়ণগঞ্জ গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত শিশু সানি আকা ওই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে সহপাঠীদের নিয়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। হঠাৎ সানিকে পানিতে ডুবে যেতে দেখে সহপাঠীরা চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে আশে-পাশের লোকজনসহ তার পরিবারের সদস্যরা এসে পানি থেকে সানিকে উদ্ধার করে। এরপর তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিকুর রহমান শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed