পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বশিরুল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বশিরুল ওই এলাকার গিয়াস উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, বশিরুল বিকেলে নিজ শয়ন ঘরের বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতায়িত হলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক মেইন সুইচ অফ করে বশিরুলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হুমায়ারা তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদীঘি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed