Main Menu

সিলেটে একদিনে আরও ৯৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৫৫ জন।

এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৯০৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ১০৭, হবিগঞ্জে ১ হাজার ৫৯৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৭৭ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জে ২৪ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারের ৩৮ জন রয়েছেন।

আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৪ হাজার ২৪৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৭৬৮ জন, হবিগঞ্জে ১০৪৯ জন এবং মৌলভীবাজারের ১১৭২ জন সুস্থ হয়েছেন।

এদিকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯১ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারের ২০ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫২৭ জন। এরমধ্যে ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ২৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ২৬৩ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৬৪ জন।

 

Share





Related News

Comments are Closed