Main Menu

রোববার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী রোববার (৬ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট কুমারগাও গ্রিড উপকেন্দ্রের ক্ষমতাবৃদ্ধির লক্ষ্যে মেরামত কাজের জন্য এদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।

নির্বাহী প্রকৌশলী জানান, আগামী রোববার (৬ সেপ্টেম্বর) পিজিসিবি কর্তৃক কুমারগাও গ্রিড উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সফরমার (১) ইনকামিং ফিডারের বিদ্যমান সিঙ্গেল লুপ ডাবল করার কাজ করা হবে। এ কাজের জন্য আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সকল ১১ কেভি ফিডারের আওতাভুক্ত এলাকাসমূহে সকাল ৬টা থেকে সকাল ৮টা- এই দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সেই এলাকাগুলো হচ্ছে- সিলেট নগরীর সার্কিটহাউজ, খাসদবীর, বিমানবন্দর এলাকা, আম্বারখানা, এমসিকলেজ, ঘাসিটুলা, স্টেডিয়াম , বড়বাজার, আম্বরখানা, দরগামহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, দারুস সালাম, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদামবাগিচা, লেচুবাগান, পীরমহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, লাক্কাতুরা, মালনীচড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেটকলেজ, মংলীরপাড়, কাকুয়ারপাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া ও সালুটিকর ঘাট।

Share





Related News

Comments are Closed