কিশোরীকে ১৫ দিন আটকে রেখে ধর্ষণ, আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর ১৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক যুবক ও তার সহযোগী নারীকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে সাদিকুর রহমান (২২) গত ১৮ আগস্ট দুপুর দেড়টার দিকে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে। পরে তার সহযোগী এক মহিলার বাসায় আটকে রেখে ১৫দিন যাবত জোরপূর্ব ওই কিশোরীকে ধর্ষণ করে সাদিক।
এদিকে, কিশোরী নিখোঁজের পর জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করা হয়। জিডি নং-৭২০ (১৭/০৮/২০২০)। সেই জিডির ভিত্তিতে জালালাবাদ থানার এসআই কাজী জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অনুসন্ধান চালিয়ে ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর শাহজালাল মাজার হতে কিশোরীকে উদ্ধার করে। উদ্ধারের পর ওই কিশোরী পুলিশকে জানায় সাদিকুর রহমান তাকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে ১৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করে।
পরে ভিকটিমের পিতা আব্দুর নুর বাদি হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের (নং-০১, ৩/০৯/২০২০) করেন। মামলা দায়েরের পরপরই জালালাবাদ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মইয়ারচর এলাকা থেকে আসামি সাদিকুর রহমান ও তার সহায়তাকারী মহিলা (৪৩)-কে গ্রেফতার করে। পরে আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওই কিশোরী ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed