Main Menu

দক্ষিণ সুরমায় বাসচাপায় দাদী-নাতি নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসচাপায় পথচারী দাদী ও নাতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার পারাইর চক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত (৭) ও তার দাদি বিবিজান (৬৫)। নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মোগলাবাজার থানার ওসি ছাহাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাদেরকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা বাসটি আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি (ঢাকা মেট্রো জ-০৪-০১৯৩) জব্দ করে থানায় নিয়ে আসে।

Share





Related News

Comments are Closed