Main Menu

সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর হাটখোলা গ্রামে ইসমত আলী (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাটখোলা গ্রামের মৃত মশাহিদ আলীর ছেলে। শনিবার (২৯ আগস্ট) সকালে জাললাবাদ থানা পুলিশ বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন। তিনি জানান, ইসমত আলী আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন ইসমত আলী। এরপর ভোরে বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখার পর পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed