Main Menu

দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, নতুন শনাক্ত ২১৩১

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৪ হাজার ২০৬ জন।

একই সময়ে ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে আরও দুই হাজার ১৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

Share





Related News

Comments are Closed