Main Menu

গোলাপগঞ্জে বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৫জন যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়নের চৌঘরী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মৃত আজমল আলীর পুত্র লাল মিয়া (২৭), গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০), জাকারিয়া (৩০), অজ্ঞাত একজনের বয়স ১২ ও অপরজনের বয়স ৪৫ বছর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এছাড়া আশংকাজনক অবস্থায় আরও দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরের দিকে তাদের মৃত্যু হয়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির এসআই ফারুক আহমদ চিকিৎসাধীন ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed