ইসলামপুর মসজিদের পুননির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর জামে মসজিদ পুননির্মাণের লক্ষে গত ১২ আগস্ট বুধবার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মো. আমিনুর রহমানের পরিচালনায় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. আফরোজ আলীর দোয়ার পর তৃতীয় তলা বিশিষ্ট জামে মসজিদের নির্মান কাজের এ ভিত্তি প্রস্তর স্থাপন (এয়ানের) কাজ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন জামে মসজিদের মোতাওয়াল্লি মো. গিয়াস উদ্দিন, গ্রামের প্রবীণ মুরুব্বি মো. আব্দুল মছব্বির (সাবেক মেম্বার), আলহাজ্ব আছদ্দর আলী (লন্ডন প্রবাসী), আলহাজ্ব মো. আব্দুছ ছালাম (লন্ডন প্রবাসী), মো. বসর হোসেন (সৌদি আরব প্রবাসী), মো. আবুল মিয়া, আব্দুল জফুর, ফারুখ মিয়া, সৈয়দ রুহুল আমিন, আব্দুল লতিফ, বসর মিয়া, আবু সাঈদ, সমির, আঈন উদ্দিন, জুনেদ আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন অনুচন্দ, বুধরাইল ও মোরাদাবাদ গ্রামের সম্মানিত মুরুব্বিয়ানে কেরামগনসহ প্রমুখ।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের (ইউপির) ইসলামপুর গ্রামে প্রায় ২০ শতক ভূমির উপর আগের মসজিদটি ভেঙ্গে আরও বড় করে আধুনিক কারুকাজে দৃষ্টিনন্দন করে সম্পুর্ণ নতুন আদলে পুননির্মাণ করা হচ্ছে মসজিদটি। ফাউন্ডেশন ৩তলা হলেও শুরুতে ২তলা তৈরি হবে। এবং এতে খরচ হবে আনুমানিক ২ কোটি টাকা। এ অর্থের পুরোটাই দিচ্ছেন গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাজী আসদ্দর আলী। এক সভায় আসদ্দর আলী জানান, গ্রামের মুসল্লিদের সুবিধা প্রদানের লক্ষে মসজিদের সম্পূর্ণ নির্মাণ ব্যায় তিনি প্রদান করবেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ইসলামপুর জামে মসজিদ জগন্নাথপুর উপজেলার অনেক পুরোনো একটি মসজিদ। এটি ১৮৪৪ ইংরেজি সনে স্থাপিত এবং মসজিদটি শেষ পুনঃনির্মাণ করা হয় ১৯৭৭ ইংরেজী সনে।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed