Main Menu

বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৩৫ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৩৫ হাজার ৬২৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯৭৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭০ লাখ ৯২ হাজার ৭৪৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮৪ হাজার ৭৯৬ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এ দেশটিতে। এ নিয়ে ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৬৪ হাজার ৪৯৩ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৮ হাজার ৭২৬ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ হাজার ৫৯৪ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৯১৪ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮৪ হাজার ৫৭৫ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৬১ হাজার ৬৯৪ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৭৫ হাজার ৫৭৬ জন। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ৮০৪ জন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৩ লাখ ৪৭ হাজার ৯৪০ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৯ লাখ ৪৭ হাজার ২৫০ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (২৫ লাখ ৮৩ হাজার ৬৩ জন)।

 

 

Share





Related News

Comments are Closed