বিটিসিএল সার্ভারে ত্রুটি, খুলছে না অনেক সাইট
প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটির কারণে দেশের সব মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বেসরকারি অনেক ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।
বিটিসিএল নিয়ন্ত্রিত সার্ভারগুলো হচ্ছে ডট গভ ডট বিডি, ডট কম ডট বিডি ও ডট বাংলা। বৃহস্পতিবার দুপুর থেকে এই তিন ডোমেইনের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
দেশের সব মন্ত্রণালয়ের ওয়েবসাইট ছাড়াও শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, সংবাদ সংস্থা ইউএনবিসহ বেসরকারি বহু ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, তিনি নিজেও তার মন্ত্রণালয়সহ অন্যান্য সরকারি দপ্তরের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না। এর কারণ কী তা তিনি খতিয়ে দেখবেন বলে জানান।
এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, বিটিসিএল নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটির কারণেই এ বিপর্যয় দেখা দিয়েছে।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন জানান, সার্ভারে ত্রুটির কারণে এই সাময়িক সমস্যা দেখা দিয়েছে। বিটিসিএলের কারিগরি টিম কাজ করছে। খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed