শাবির ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, আজ শনাক্ত হওয়া ৭৩ জনের মধ্যে সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের তিনজন, মৌলভীবাজারের ১৮ ও সিলেট জেলার ২২ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে বৃহস্পতিবার সিলেটের ১২৪টি, হবিগঞ্জের ৬৫টি, মৌলভীবাজারের ৬৪টি ও সুনামগঞ্জের ৭৮টি নমুনাসহ মোট ৩৩১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed