Main Menu

সেই পুত্রবধূকে শখের মোটরসাইকেল দেবেন শ্বশুর

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেল চালিয়ে গায়ে হলুদের আসরে যাওয়া সেই কনে ফারহানাকে নিয়ে গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় চলছে। নানা কমেন্টে কেউ সাহস যোগাচ্ছে তাকে আবার তুলছে নিন্দার ঝড়। তবে ফারহানার শ্বশুর আবদুর রশিদ শেখ বাইকার পুত্রবধূকে বেশ ভালোভাবেই নিয়েছেন। এমনকি পুত্রবধূর মোটরসাইকেল চালানোর শখ দেখে তাঁর (কনে) পছন্দের একটি মোটরসাইকেল কিনে দেওয়ার কথা জানালেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় মুঠোফোনে এ প্রতিবেদককে তিনি এসব কথা জানান।

Manual1 Ad Code

গত ১৩ আগস্ট ছিল যশোরের মেয়ে ফারহানার গায়েহলুদের অনুষ্ঠান। তিনি সেই অনুষ্ঠানে দলবল নিয়ে মোটরসাইকেল চালিয়ে যোগ দেন। কনের মোটরসাইকেল চালানোর এই ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। কনের নাম ফারহানা আফরোজ। বাড়ি যশোর শহরে। শ্বশুরবাড়ি পাবনার কাশিনাথপুরে। স্বামী পেশায় টেক্সটাইল প্রকৌশলী।

Manual2 Ad Code

ফারহানার শ্বশুর আবদুর রশিদ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে থেকেই আমার পুত্রবধূ ফারহানা মোটরসাইকেল চালাতে পারে। ছেলের সঙ্গেই সে ঢাকা শহরে থাকে। লেখাপড়ার পাশাপাশি ফারহানা ঢাকা শহরে একটি কোম্পানিতে চাকরি করে। করোনার কারণে চাকরিটা ছেড়ে দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চাকরিতে যোগ দেবে। ঢাকা শহরের যানজট এড়িয়ে নির্বিঘ্নে চলাচলের জন্য আমি তার পছন্দের নতুন একটি মোটরসাইকেল কিনে দেব। তার মোটরসাইকেল চালানোর অনেক শখ রয়েছে।’

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code