মঙ্গলগ্রহে ১ একর জমি কিনলেন বাঙালি যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালির নজর এখন চাঁদ পেরিয়ে মঙ্গলগ্রহে! তাই এবার লালগ্রহে জমি কিনতে উদ্যোগী বাঙালি। শুধু উদ্যোগীই না, ইতিমধ্যেই মঙ্গলে জমি কিনে ফেললেন ভারতের হুগলি শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস।
তবে লালগ্রহে জমি কিনতে লাখ লাখ টাকা খরচ করতে হয়নি শৌনককে। বলা যেতে পারে একেবারে ‘পানির দরে’ই মঙ্গল গ্রহে জমি কিনে ফেলেছেন সদ্য বিবাহিত শৌনক দাস। মঙ্গলে ১ একর জমির দাম পড়েছে মাত্র ৩,০০০ রূপি!
কিন্তু মঙ্গলে কী আর কোনও দিন যাওয়া যাবে! এ বিষয়ে শৌনকের মত, বিজ্ঞান, প্রযুক্তি যে গতিতে উন্নত হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহও হয়তো মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। ইতিমধ্যেই শৌনকের নামে একটি চিপ মঙ্গলে পাঠিয়েছে নাসা। সম্প্রতি, জমির দলিলও হাতে পেয়েছেন শৌনক।
শৌনক বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ২০২৪ সালে চাঁদে লোক পাঠানোর পরিকল্পনা করছে নাসার। চন্দ্রযান এবং মঙ্গল যানের জন্য অভিযাত্রীদের ব্যবহারযোগ্য উপযুক্ত শৌচালয় বানাতে হবে। সমস্ত দিক বিচার বিবেচনা করে চন্দ্রযানের সেই নকশাই বানাচ্ছেন শৌনক।
সূত্র : জি নিউজ
Related News
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পূর্বাভাস
Manual1 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব রাজনীতিতে ‘চীনা নস্ট্রাডামুস’ হিসেবে পরিচিতি পাওয়া প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষকRead More



Comments are Closed