Main Menu

সিলেটের দুই ল্যাবে ১৩৭ জনের করোনা শনাক্ত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার (২৫ আগস্ট) ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৬ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১০১ জন। শনাক্ত হওয়ারা সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা।

Manual7 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৬ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়।

Manual2 Ad Code

তিনি জানান এই ৩৬ জনের মধ্যে সিলেট জেলার ২৬ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৫জন ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন।

অপরদিকে, শাবিপ্রবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে মঙ্গলবার ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১০১ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৩ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ১৮ জন ও মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন।

এ নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৫১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৪৬৪ জন, সুনামগঞ্জে ১৯৮১ জন, হবিগঞ্জে ১৪৭৯ জন এবং মৌলভীবাজারে ১৪২৭ জন।

Manual5 Ad Code

আর সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করেছেন ৬ হাজার ৬৮৭ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৪২৬, সুনামগঞ্জে ১ হাজার ৪৭৪, হবিগঞ্জে ৯৩১ এবং মৌলভীবাজারে ৮৫৬ জন করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৮১ জন। এরমধ্যে সিলেটে ১২৯, মৌলভীবাজারে ২০ জন, সুনামগঞ্জে ২০ জন এবং হবিগঞ্জে ১২ জন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code