Main Menu

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনে (ইসি) দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ২০১৯ সালের দলটির আয়-ব্যয়ের হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Manual3 Ad Code

এসময় ইসির সিনিয়র সচিব আলমগীর হোসেন বিএনপির আয়-ব্যয়ের হিসাব রিজভীর কাছে থেকে গ্রহণ করেন।

এর আগে গেল বছরের ৩০ জুলাই ইসিতে দেয়া আয়-ব্যয়ের অনুযায়ী, ২০১৮ সালে বিএনপির আয় বৃদ্ধি দেখানো হয়েছিল। সেই সঙ্গে আগের বছরের (২০১৭ সাল) চেয়ে ব্যয়ও কম হয়েছিল বলে হিসাবে উল্লেখ করা হয়েছিল।

Manual2 Ad Code

গেলবার ইসিতে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেছিলেন, ‘২০১৮ সালে দলের আয় হয়েছে ৯ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। দলীয় তহবিলে জমা আছে ৬ কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা।’

Manual1 Ad Code

গেল বছর ইসিতে জমা দেয়া আয়-ব্যয়ের হিসাবে বিএনপির মূল আয় দেখানো হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি, দলীয় সদস্যদের মাসিক চাঁদা ও এককালীন অনুদান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code