Main Menu

করোনায় বাড়ির চেয়ে স্কুলে কম আক্রান্ত হয় শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বাড়ির চেয়ে স্কুলে শিশুদের আক্রান্তের সংখ্যা কম বলে জানিয়েছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। যুক্তরাজ্যে পরিচালিত এক গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়েছে, স্কুলের চেয়ে বাড়িতে শিশুদের করোনায় সংক্রমণের শঙ্কা বেশি। এ খবর জানিয়েছে বিবিসি।

লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও সেন্ট জর্জেস ইউনিভার্সিটি- এ দুটি প্রতিষ্ঠান সার্স কোভ–২ ইনফেকশন অ্যান্ড ট্রান্সমিশন ইন এডুকেশনাল সেটিংস: ক্রস সেকশনাল অ্যানালাইসিস অব ক্লাস্টার অ্যান্ড আউটব্রেকস ইন ইংল্যান্ড’ শীর্ষক গবেষণাটি পরিচালনা।

এতে উল্লেখ করা হয়, গত জুন মাসে যেসব প্রাক্‌–প্রাথমিক ও প্রাথমিক স্কুল গত জুন মাসে খোলা হয়েছিল, সেখানে সংক্রমণের হার ছিল মাত্র শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। এর মধ্যে ৭০ শিক্ষার্থী ও ১২৮ জন স্কুলে নিয়োজিত কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

১২ আগস্ট এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। এমন সময় এ গবেষণা প্রকাশিত হল, যেদিন যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য পরামর্শক ক্রিস হুইটি দীর্ঘদিন স্কুল বন্ধ রাখার বিপক্ষে তার অবস্থান তুলে ধরেন।

হুইটি বলেন, কোভিড–১৯–এ শিশুদের মৃত্যুহার অনেক কম। কিন্তু তাদের শিক্ষাকার্যক্রম বন্ধ করে রাখার এক সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।

গবেষণায় বলা হয়েছে, স্কুলের শিক্ষার্থীদের তুলনায় শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তাদের সংক্রমণের ঝুঁকি অপেক্ষাকৃত বেশি।

যে সময় গবেষণা চলেছে, সেই সময় যুক্তরাজ্যজুড়ে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ছিল ২৫ হাজার ৪৭০ জন। এ সময় ১০ লাখ শিশু স্কুলে যায়।

Share





Related News

Comments are Closed