ভেঙে পড়ল ৬ কিমি দীর্ঘ নির্মাণাধীন ফ্লাইওভার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা রাজ্যে নির্মাণাধীন একটি ফ্লাইওভার ভেঙে পড়েছে। রাজ্যের গুরুগ্রামের ব্যস্ত এলাকা সোহনা-তে শনিবার (২২ আগস্ট) রাত্রে ভেঙে পড়া ফ্লাইওভারটি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ। তারই একটি অংশ ভেঙে পড়ে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দু’ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধারকারী দল, ফ্লাইওভার থেকে ভেঙে পড়া বড় বড় ব্লকগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।
দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, ফ্লাইওভারের যে অংশ ভেঙে পড়েছে, তার থেকে মাত্র মিটার দশেক দূরে একটি গাড়ি যাচ্ছিল। কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই ওই গাড়িটির উপরেই একটি বড় অংশ ভেঙে পড়ত। দুর্ঘটনার খবর জানিয়ে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা টুইট করেছেন।
গত কয়েক দিন ধরেই গুরুগ্রাম এলাকায় লাগাতার বৃষ্টি পড়ছে। পানিতে বেশ কিছু এলাকা অবরুদ্ধ হয়ে রয়েছে। এর মাঝেই সোহনা রোডে এমন দুর্ঘটনা আরও সমস্যা তৈরি করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed