এবার করোনার আরেকটি টিকা আনছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : ‘এপিভ্যাককরোনা’ নামে করোনাভাইরাসের দ্বিতীয় টিকা আনতে যাচ্ছে রাশিয়া। দেশটির গোপনীয় একটি জৈব অস্ত্রের কারখানায় এই ভ্যাকসিনটির উন্নয়ন করা হয়েছে। যদিও দেশটির প্রথম টিকার কার্যকারিতা নিয়ে বিজ্ঞানীদের মাঝে সন্দেহ রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়েছে, ‘এপিভ্যাককরোনা’ নামে করোনার এই ভ্যাকসিনটি প্রস্তুত করেছে রাশিয়ার ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। ইতোমধ্যে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আর এটির ট্রায়াল শেষ হবে আগামী সেপ্টেম্বরে।
জানা যায়, রাশিয়ার তৈরি দ্বিতীয় ভ্যাকসিনটি ইতোমধ্যে ৫৭ জনের শরীরে প্রয়োগ করা হয়েছে। আর এতে সাফল্য এসেছে। আশার কথা হলো এই ভ্যাকসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এতে স্বেচ্ছাসেবীদের শরীরে অ্যান্টিবডি তৈরির প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, এর আগে রাশিয়া গত ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয়। তবে, এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলে। এর মধ্যেই আবার দ্বিতীয় টিকার কথা জানাল দেশটি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed